হ্যালো, বন্ধুরা বাংলা মিডিয়াম ছাত্র ছাত্রীদের সুবিধার্থে লুসেন্ট জেনারেল নলেজ বই টি গুরুত্বপূর্ণ প্রশ্ন গুলি বাংলাতে প্রকাশিত করা হলো
প্রথম অধ্যায়ঃ
হরপ্পা/ সিন্ধু সভ্যতা ( 2500 BC - 1750 BC)
1. হরপ্পা সভ্যতা কত খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয়েছিল ?
উত্তরঃ 1921 খ্রিস্টাব্দে।
2. সিন্ধু সভ্যতার লোকেরা সাধারণত কিসের বাড়ি ব্যবহার করত?
উত্তর: পাকা ইটের বাড়ি ।
3. সিন্ধু সভ্যতার লোকেদের মূল জীবিকা কি ছিল ?
উত্তর : কৃষিকাজ।
4. সিন্ধু সভ্যতার উপত্যকায় কোনো আর্য না থাকার কারণ কি?
উত্তর: এটা ছিল শহর।
5. মহেঞ্জোদারো কথার অর্থ কি?
উত্তর: মৃতের স্তুপ বা মৃতের পাহাড় ( Mound of Dead)
6. সিন্ধু উপত্যকার সভ্যতা ঘরবাড়ি বিশেষত কেমন ছিল?
উত্তর: শহরের মত ।
7. মহেঞ্জোদারো খনন কার্য করার সময় যে বিখ্যাত মেয়েটির নাচের মূর্তি পাওয়া গিয়েছিল সেটা কি দিয়ে তৈরি করা ছিল?
উত্তর : ব্রোঞ্জ দিয়ে ।
8. ভারতে আবিষ্কৃত প্রাচীনতম শহর কোনটি ছিল?
উত্তর : হরপ্পা শহর
9. সিন্ধু সভ্যতার কোন জায়গাটি জাহাজ নির্মাণের প্রমাণ দেয় ?
উত্তর: লোথাল
10. হরপ্পা সভ্যতার সময়ে কোথায় উন্নত জল ব্যবস্থাপনার সন্ধান পাওয়া গিয়েছিল ?
উত্তর: ঢোলাভিরা (Dholavira)
11. সিন্ধু সভ্যতার উপত্যকায় কোথায় উন্নত বাড়ির ভেতরে কুপের অবশেষ পাওয়া গিয়েছে?
উত্তর: মহেঞ্জোদারো
12. গাজিয়াবাদ জেলার আলমগীর পুরে প্রত্নতাত্ত্বিকরা কোন সংস্কৃতির কথা উল্লেখ করেছেন?
উত্তর: বৈদিক সংস্কৃতি।
13. বোনানো কাপড়ের জন্য প্রথম কোথায় তুলা চাষ করা হয়েছিল ?
উত্তর: ভারতে ।
14. হরপ্পান সংস্কৃতিতে পাথরকাটা স্থাপত্য শিল্প কোথায় খুঁজে পাওয়া গিয়েছিল?
উত্তর: ঢোলাভিরা ।