১. ভরের আন্তর্জাতিক একক কি?
উত্তর : কিলোগ্রাম
২.অলীক বল কাকে বলে?
উত্তর :অপকেন্দ্র বলকে ।
৩.ওজনের পরিমাপকে কিসের দ্বারা প্রকাশ করা হয় ?
উত্তর : ডাইন।
৪.অভিকেন্দ্র বল কোন দিকে কাজ করে
উত্তর :কেন্দ্রের দিকে ।
৫.বেগের একক কি ?
উত্তর : মিটার/সেকেন্ড
৬.কোন পদ্ধতিকে মেট্রিক পদ্ধতি বলে ?
উত্তর :এসআই ও সিজিএস পদ্ধতিতে কে ।
৭.কোন পদ্ধতি কে দশমিক পদ্ধতি বলে ?
উত্তর :মেট্রিক পদ্ধতিকে ।
৮. এককহীনরাশি কি ও কয়েকটি এককহীনরাশি নাম বল ?
উত্তর : কোন ভৌত রাশি যদি দুটি সমজাতীয় রাশির অনুপাত হয়, তবে সেই রাশির কোন একক থাকে না । এই ধরনের রাশিকে এককহীন রাশি বলে । উদাহরণ দ্রাব্যতা, পারমাণবিক ভর, আণবিক গুরুত্ব, আপেক্ষিক গুরুত্ব।
৯.স্কেলার রাশি (Scalar Quantity) কি ও কয়েকটি স্কেলার রাশির নাম বল?
উত্তর : যেসব ভৌত রাশির কেবলমাত্র মান আছে কিন্তু দিক বা অভিমুখ নেই ,তাদের স্কেলার রাশি বলে। যেমন দৈর্ঘ্য, প্রস্থ ,ক্ষেত্রফল ,আয়তন, উষ্ণতা ভর , সময় ইত্যাদি।
১০.ভেক্টর রাশি কাকে বলে ও কয়েকটি ভেক্টর রাশির নাম বল?
উত্তর : যেসব ভৌত রাশির মান ও অভিমুখ দুই -ই আছে, তাদের ভেক্টর রাশি বলে ।
যেমন: সরণ ওজন বল বেগ ত্বরণ ইত্যাদি ।
১১.এমন একটি একক এর নাম বল যেটা মাত্রাহীন রাশি হলেও একক রয়েছে ?
উত্তর: কোণ, যার একক রেডিয়ান।
No comments:
Post a Comment